একটি ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজতে গিয়েই TOOLiX-এর শুরু।
দামী সফটওয়্যার, আন্তর্জাতিক পেমেন্টের সীমাবদ্ধতা, ক্র্যাক সফটওয়্যারের ঝুঁকি এবং অবিশ্বস্ত বিক্রেতা—এই বাস্তব সমস্যাগুলোর ভেতর দিয়েই আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ার সিদ্ধান্ত নিই, যেখানে ডিজিটাল প্রোডাক্ট কেনা হবে আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য।
শুরুটা ছিল একেবারেই ব্যক্তিগত।
প্রথমবার Photoshop ব্যবহার করতে গিয়ে আমরা খুব সাধারণ একটি বাস্তবতার মুখোমুখি হই—অফিসিয়াল সফটওয়্যারের দাম বাংলাদেশের অনেক ব্যবহারকারীর জন্য বেশ কঠিন। তার সঙ্গে ছিল আরেকটি বড় বাধা: অনেকেরই dual-currency card নেই, ফলে আন্তর্জাতিক পেমেন্ট করা সম্ভব হয় না।
বিকল্প হিসেবে cracked software ব্যবহার করার অভিজ্ঞতাও সুখকর ছিল না। অনিরাপদ source থেকে সফটওয়্যার ইনস্টল করার পর laptop ধীর হয়ে যাওয়া, বারবার crash করা এবং কাজের স্থিতিশীলতা নষ্ট হওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়েছে—যদিও device-এর configuration যথেষ্ট ছিল।
এরপর আমরা অফিসিয়াল ও নিরাপদ service খুঁজতে শুরু করি। কিছু জায়গায় service পাওয়া গেলেও কোথাও support দুর্বল, কোথাও শর্ত অস্পষ্ট, আবার কোথাও scam-এর ভয় ছিল। ব্যক্তিগতভাবে প্রতারিত হওয়ার অভিজ্ঞতাও এই সমস্যাটিকে আরও বাস্তব করে তোলে।
সেই frustration থেকেই একটি প্রশ্ন তৈরি হয়: নিজেদের মতো ব্যবহারকারীদের জন্য কি আরও সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য সমাধান তৈরি করা সম্ভব? দীর্ঘ সময় ধরে যাচাই, পরীক্ষা এবং শেখার পর আমরা একটি কার্যকর পথ খুঁজে পাই।
শুধু কম দাম নয়—বিশ্বাসযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা।
আমাদের লক্ষ্য কখনোই শুধু একটি product বিক্রি করা ছিল না। আমরা চাই, কেনার আগে গ্রাহক যেন plan, মেয়াদ, device, account type, delivery method, limitation এবং support—সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারেন।
আমাদের কাজের ভিত্তি চারটি সহজ নীতিতে।
বিশ্বাস
ডিজিটাল service-এ বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ। শুরু থেকে এই বিশ্বাস ধরে রাখাই আমাদের প্রথম দায়িত্ব।
স্বচ্ছতা
Plan-এর সুবিধা যেমন বলি, তেমনি গুরুত্বপূর্ণ limitation বা শর্তও কেনার আগে পরিষ্কার করি।
সাপোর্ট
Delivery শেষ হলেই সম্পর্ক শেষ নয়। ব্যবহারকালে সমস্যা হলে যথাসম্ভব দ্রুত পাশে থাকার চেষ্টা করি।
দায়বদ্ধতা
ভুল হলে তা এড়িয়ে যাওয়া নয়—সমস্যা বোঝা, শেখা এবং বাস্তবসম্মত সমাধান দেওয়ার চেষ্টা করা।
যাত্রাটা সহজ ছিল না, তবু উদ্দেশ্য বদলায়নি।
শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পথ সবসময় মসৃণ ছিল না। কখনো delivery delay হয়েছে, কখনো কোনো product সাময়িকভাবে unavailable হয়েছে, আবার কখনো customer-এর প্রত্যাশা পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।
আমরা জানি, প্রত্যেক পরিস্থিতিতে শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করা বাস্তবে কঠিন। তবে সমস্যা হলে যোগাযোগ এড়িয়ে না গিয়ে কারণ বোঝা, সৎভাবে জানানো এবং যথাসম্ভব সমাধান দেওয়ার চেষ্টা—এই নীতিতে আমরা অটল।
আমাদের সবচেয়ে বড় আনন্দ হলো, অধিকাংশ গ্রাহক আবার ফিরে আসেন, পরিচিতদের refer করেন এবং product unavailable থাকলেও update-এর জন্য আমাদের কাছেই যোগাযোগ করেন। তাদের এই আস্থা ও ভালোবাসাই কাজ চালিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
আমাদের গ্রাহকদের বড় অংশই দেশের ডিজিটাল অর্থনীতির অংশ।
TOOLiX-এর অনেক গ্রাহক freelancer, designer, video editor, marketer, developer এবং ছোট ব্যবসায়ী। তারা আন্তর্জাতিক বাজারে কাজ করে দেশের জন্য বৈদেশিক আয় আনছেন। তাদের প্রয়োজনীয় কাজের tool আরও সহজে ও নিরাপদভাবে পাওয়ার পথে ছোট একটি অংশ হতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের।
যতদিন TOOLiX সেবা দেবে, আমরা সততা, স্বচ্ছতা এবং সর্বোচ্চ ভালো অভিজ্ঞতার চেষ্টা চালিয়ে যাব—ইনশাআল্লাহ।
আপনার প্রয়োজনীয় product খুঁজে দেখুন অথবা কেনার আগে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে কথা বলুন।